লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN

লেখক

Md. Ashraful Alam Shemul
প্রকাশিত
১৫ মে, ২০২০
সংবাদ

বাংলাদেশি আবিষ্কার: ২ মিনিটে করোনা ভাইরাস মেরে ফেলার কাপড়!

১২০ সেকেন্ডে (২ মিনিট) করোনাসহ অন্যান্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া মেরে ফেলার কাপড় আবিষ্কার করেছে বাংলাদেশি কোম্পানী! এর নাম দেয়া হয়েছে ‘করোনা ব্লক কাপড় (Corona Block Fabric)‘। প্রস্তুতকারক জাবের ও জুবায়ের ফেব্রিক্স (Z&Z Fabrics)। এই কাপড় দিয়ে মাস্ক ও পিপিইর মতো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর পাশাপাশি শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ সব ধরনের পোশাক তৈরি করা যায় বলে জানিয়েছেন

Md. Ashraful Alam Shemul১৫ মে, ২০২০
বাংলাদেশি আবিষ্কার: ২ মিনিটে করোনা ভাইরাস মেরে ফেলার কাপড়!

১২০ সেকেন্ডে (২ মিনিট) করোনাসহ অন্যান্য ভাইরাস এবং ব্যাকটেরিয়া মেরে ফেলার কাপড় আবিষ্কার করেছে বাংলাদেশি কোম্পানী! এর নাম দেয়া হয়েছে ‘করোনা ব্লক কাপড় (Corona Block Fabric)‘। প্রস্তুতকারক জাবের ও জুবায়ের ফেব্রিক্স (Z&Z Fabrics)

এই কাপড় দিয়ে মাস্ক ও পিপিইর মতো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর পাশাপাশি শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ সব ধরনের পোশাক তৈরি করা যায় বলে জানিয়েছেন তারা। এই উদ্ভাবনে তাদেরকে সহায়তা করেছে সুইজারল্যান্ডের দুইটি প্রতিষ্ঠান। তবে এর উৎপাদন সম্পূর্ণ বাংলাদেশেই! তাদের এই কাপড়টি স্বাস্থ্যসম্মত এবং সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন। এই কাপড়ের কাছে যেকোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া আসলেই ২ মিনিটের মধ্যে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস হয়ে যাবে!

শুধু তাই নয়। যে কাপড় ২০-৩০ বার ধোয়া পর্যন্ত এর কার্যকারিতা থাকবে। অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিরোধে কাপড়টি বেশ টেকসইও। প্রতিষ্ঠানটি জানিয়েছে সাধারণ কাপড়ের চেয়ে এর দাম ২০% বেশি হতে পারে। তবে দেশের এ ক্রান্তিলগ্নে তারা বিভিন্ন হাসপাতালে এ কাপড় দিয়ে তৈরি পিপিই ও মাস্ক কোন প্রকার লভ্যাংশ ছাড়াই দিতে প্রস্তুত। এমনকি এ কাপড় আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের থেকে আন্তর্জাতিক মানসনদ প্রদানকারী প্রতিষ্ঠানের থেকে সনদও নিয়েছে।

ইতিমধ্যেই অন্য একটি কোম্পানী তাদের কাপড় থেকে মাস্ক উৎপাদনের প্রস্তুতি নিয়েছে। আশা করা যায়, ঈদের আগেই জনগণের হাতের নাগালে আসবে। পাশাপাশি এই ‘করোনা ব্লক ফেব্রিক’ দিয়ে তৈরি পোশাক তৈরি হয়ে অনলাইনে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত লেখা

‘এশিয়ান সায়েন্টিস্ট’-এর সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় ৩ বাংলাদেশি
সংবাদ

‘এশিয়ান সায়েন্টিস্ট’-এর সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় ৩ বাংলাদেশি

সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান জার্নাল ‘এশিয়ান সায়েন্টিস্ট’ প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করে থাকে। এটি তারা ২০১৬ সাল থেকে প্রতিবছরই করে আসছে। জার্নালের এ বছরের (২০২১) সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি নাম এসেছে। বিজ্ঞানী তিন জন হলেন- সালমা সুলতানা, ফেরদৌসী কাদরী ও সায়মা সাবরিনা। সালমা সুলতানা বাংলাদেশের

Md. Ashraful Alam Shemul২৯ এপ্রিল, ২০২১

বাংলাদেশের ২ স্বর্ণসহ ১৫ পদক অর্জন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে
সংবাদ

বাংলাদেশের ২ স্বর্ণসহ ১৫ পদক অর্জন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে

২০২০ সালে আয়োজিত ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২টি স্বর্ণপদকসহ অর্জন মোট ১৫টি পদক! বাংলাদেশ দল ২টি স্বর্ণ ছাড়াও ২টি রৌপ্য, ৫টি ব্রোঞ্জ ও ৬টি কারিগরি পদক জিতেছে। বাংলাদেশ দলের মোট সদস্য সংখ্যা ছিল ১৯। স্বর্ণপদক ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্প্যার্কার্স দলের মিসবাহ উদ্দিন ও জাইমা যাহিন এবং রোবট ইন মুভিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স

Md. Ashraful Alam Shemul৪ জানুয়ারি, ২০২১

গুজব: গ্লোব বায়োটেকের ভ্যাকসিন কার্যকর; বৈজ্ঞানিক গবেষণা পত্র পিয়ার রিভিউড না
সংবাদ

গুজব: গ্লোব বায়োটেকের ভ্যাকসিন কার্যকর; বৈজ্ঞানিক গবেষণা পত্র পিয়ার রিভিউড না

সাম্প্রতিক সময়ে গ্লোব বায়োটেক দাবি করেছে, তাদের ভ্যাকসিন তথা টিকার ইঁদুরের উপর পরীক্ষার গবেষণাপত্র বায়ো আর্কাইভে (BioArxiv) প্রকাশিত হয়েছে যা প্রমাণ করে তাদের ভ্যাকসিন সম্পূর্ণ কার্যকর। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টি জানা উচিত তা হল, বায়ো আর্কাইভ কোন পিয়ার রিভিউড জার্নাল নয়। এটি প্রি-প্রিন্ট আর্কাইভ রাখার স্থান বলা যায়। আমরা যারা সায়েন্টিফিক জার্নাল সম্মন্ধে ধারণা রাখি,

Md. Ashraful Alam Shemul২ অক্টোবর, ২০২০