লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN

লেখক

Md. Ashraful Alam Shemul
প্রকাশিত
২৭ নভেম্বর, ২০১৯
প্রযুক্তি

মেমরি কার্ড বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল কোথায় যায়?

অনেকেই এই প্রশ্নটা করছে। তাই ভাবলাম এটা নিয়ে কিছু লিখি। মূলত ফাইল কোথাওই যায় না। আপনার ড্রাইভেই থাকে। এখনই অনেকে বলে বসবেন, রিসাইকেল বিনের কথা বলছেন না, রিসাইকেল বিন থেকে ক্লিয়ার করার পরে কোথায় যায়? কি মনে হয়? ফাইলগুলো কি ধ্বংস হয়ে যায়? নাকি কোনভাবে গায়েব হয়ে যায়? কিংবা আকাশে উড়ে যায়? এর একটিও সঠিক

Md. Ashraful Alam Shemul২৭ নভেম্বর, ২০১৯
মেমরি কার্ড বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল কোথায় যায়?

অনেকেই এই প্রশ্নটা করছে। তাই ভাবলাম এটা নিয়ে কিছু লিখি।

মূলত ফাইল কোথাওই যায় না। আপনার ড্রাইভেই থাকে। এখনই অনেকে বলে বসবেন, রিসাইকেল বিনের কথা বলছেন না, রিসাইকেল বিন থেকে ক্লিয়ার করার পরে কোথায় যায়? কি মনে হয়? ফাইলগুলো কি ধ্বংস হয়ে যায়? নাকি কোনভাবে গায়েব হয়ে যায়? কিংবা আকাশে উড়ে যায়? এর একটিও সঠিক নয়। মূলত আপনার ফাইল আপনার প্রিয় ড্রাইভেই থাকে। এটা বলার পর একদল রীতিমতো ক্ষেপেই যাবে। আরে মিঞা, মজা করেন নাকি? ফাইল আমার ড্রাইভে থাকলে জায়গা ফাঁকা হয় নাকি? এটা বুঝতে হলে আমার সাথে একটা ট্যুরে যেতে হবে। কিসের ট্যুর? ইলেকট্রনিক্স জগতের ট্যুর। তো চলুন, যাওয়া যাক। এখানে আমি অ্যাডভান্সড লেভেলে যাচ্ছি না সবার বোঝার সুবিধার্থে। মূলত আপনার হার্ড ড্রাইভ একটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এটা অসংখ্য ডিজিটাল ইলেকট্রনিক বর্তনী যা কিনা ম্যাগনেটিজম বা চৌম্বকত্বের উপর ভিত্তি করে তৈরি। এটা নিয়ে আজ বিস্তারিত নাইবা বললাম! কেননা এটা নিয়ে বলতে গেলে বিশাল এক আর্টিকল লেখা যাবে। যাইহোক, ডিজিটাল শুনেই বুঝছেন নিশ্চয়ই, এটার ডেটা হিসেবে ০ এবং ১ থাকে। ০ মানে কারেন্ট নেই, ১ মানে কারেন্ট আছে। এখন বলতে পারেন, চৌম্বকত্ব থেকে কারেন্ট আসলো কিভাবে! মূলত পদার্থবিজ্ঞানে, বিদ্যুৎ এবং চুম্বক শক্তি একই। কিভাবে একই তা নাহয় আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যখন ফাইল ডিলিট করেন, তখন আপনার ফাইলের পয়েন্ট রিমুভ করে ফেলা হয়।

পয়েন্ট কি?

পয়েন্ট এমন ডেটা যেটার মাধ্যমে ফাইল কোন ডিরেক্টরিতে থাকবে সেটা ঠিক হয়। একে পয়েন্টার বলে। যেহেতু পয়েন্ট রিমুভ করা হয়েছে তখন সেই ফাইলের ডেটাগুলো অ্যাক্সেস করা যাবে না। ফলে ড্রাইভে ওই অংশটুকু খালি দেখাবে যেখানে কিনা নতুন ফাইল রাখা যাবে। তাহলে আমার ড্রাইভ যদি সর্বদাই এভাবে ফুল থাকে তাহলে কিভাবে জায়গা ফাঁকা দেখায় এবং সেই ফাঁকা জায়গায় নতুন ফাইল রাখতে পারি? সোজা-সাপ্টা উত্তর হল সেই ডেটাগুলো রিপ্লেস হয়ে যায়। মানে ধরুন, একটা ফাইলের ডেটা ছিল ‘01001101‘ এবং নতুন ফাইল ‘00001000‘, তবে সেই আগের ফাইলের জায়গায় ‘00001000‘ এটা বসবে। অর্থাৎ তথাকথিত সেই ফাঁকা জায়গা এভাবে পূরণ হবে। ফলে পুরোনো সেই তথাকথিত ফাঁকা জায়গার বিলুপ্তি ঘটবে। এখনো প্রশ্ন থেকেই যায়। তো ভাই ‘01001101‘ কে ‘00001000‘ বানালাম, তো ‘01001101‘ নামক ভাইটি কোথায় হারিয়ে গেল? চিন্তার বিষয়। তবে কঠিন কিছু নয়। সহজে বললে এই ‘01001101‘ নামক ভদ্রলোক কি কোন ফিজিক্যাল পার্টিকল? অবশ্যই নয়। এটা জাস্ট একটা সিগন্যাল। ধরেন ‘01001101‘ এর বদলে একটা বস্তা থাকলে নাহয় চিন্তা করতে হতো বস্তাটা সরিয়ে কোথায় রাখব। কিন্তু কম্পিউটার বা এসব চলে বিদ্যুতের উপর। ধরেন আপনার বাসার ফ্যানের সুইচ অফ ছিল। মানে এখন মান হল ‘0‘। এখন আপনি ‘0‘ কে ডিলিট করে ‘1‘ বসাবেন বা রিপ্লেস করবেন। কি করতে হবে? জাস্ট ফ্যানের সুইচটা অন করবেন। দ্যাটস ইট। কোন ‘0‘ কে কি তুলে বাইরে ফেলতে হচ্ছে? অবশ্যই না। কারণ এটা জাস্ট একটা সিগন্যালের মত। কোন ফিজিক্যাল পার্টিকল না। আসা করি কনসেপ্ট ক্লিয়ার এখন।

আচ্ছা, যেহেতু আমাদের ফাইল কোথাও যাচ্ছে না, তাহলে তো ডিলিটেড ফাইল ফেরত আনা সম্ভব, তাই নয় কি? আসলেই কি তাই? ভাবতে থাকুন। বাকিটা নাহয় দ্বিতীয় পর্বে আমিই বিস্তারিত বলবো। প্রচন্ড ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নিই। আপনারা কমেন্টে কিছু জানতে চাইলে কিংবা মতামত থাকলে জানান। যাইহোক, এই আর্টিকলে চেষ্টা করেছি খানিকটা বোঝানোর। আল্লাহ হাফিজ 😉

পড়ুন: মেমরি কার্ড বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হওয়া ফাইল রিকভার করা যায়?

সম্পর্কিত লেখা

ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!
প্রযুক্তি

ফেসবুক ইনকর্পোরেটেড এখন মেটা!

ফেসবুক, হোয়াটস অ্যাপ ও ইন্সটাগ্রামের মূল প্রতিষ্ঠান এতদিন ফেসবুক ইনকর্পোরেটেড থাকলেও এখন থেকে মেটা ইনকর্পোরেটেড নামেই ব্যবসা চালাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফলে ব্যবসায়িক জগতে ফেসবুক নামটি মুছে যাবে এবং তার বদলে প্রতিস্থাপিত হবে মেটা নামটি। দীর্ঘদিন ধরে এ নিয়ে নানান জল্পনা শেষে ঘোষণাটি ২৮ অক্টোবর জনসম্মুখে আনে মেটা কর্তৃপক্ষ। কেন

Md. Ashraful Alam Shemul২৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার অর্জন বাংলাদেশের
প্রযুক্তি

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে পুরস্কার অর্জন বাংলাদেশের

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এ প্রথম বারের মত প্রোটোটাইপ ও ফিনটেক ক্যাটাগরিতে জয়ীদের তালিকায় নাম উঠে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের দল নিমবাসের। এই ক্যাটাগরিতে তারা ব্লকচেইন প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল প্লাটফর্মে আনার চেষ্টা করেছে। সদস্যদের মতামত অনুসারে বাংলাদেশে জমি জমার কাজ করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয়, বর্তমানে ১৯টি ধাপ পেরিয়ে তবে

Tamrin Jahan১৫ অক্টোবর, ২০২১

ক্রিপ্টোগ্রাফি (তথ্যগুপ্তিবিদ্যা)
প্রযুক্তি

ক্রিপ্টোগ্রাফি (তথ্যগুপ্তিবিদ্যা)

গত পর্বে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। তখন ক্রিপ্টোগ্রাফি নিয়েও কিছু আলোচনা ছিল। তবে আজকে বিস্তারিতভাবে ক্রিপ্টোগ্রাফি নিয়েই আলোচনা হবে। যারা গত পর্বে পড়েন নি, তাদের জন্য আরেকবার একটু আলোচনা করি বেসিক বিষয়গুলো। ক্রিপ্টোগ্রাফি কি? ক্রিপ্টো (Crypto) শব্দ থেকে ক্রিপ্টোগ্রাফির (Cryptography) ধারণার উৎপত্তি। আর, ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে গুপ্ত বা লুকানো (Hidden)। তাহলে ক্রিপ্টোগ্রাফির বাংলা করলে

Md. Ashraful Alam Shemul৩ মে, ২০২০